নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘির পাড়ে ছটপুজো করা নিয়ে জটিলতা কাটল না। শনিবার রাতে ও রবিবার সাগরদিঘির পাড়ে ছটপুজো করার জন্য বসানো কাঠের পাটাতন প্রশাসন সরিয়ে দেয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কিন্তু ছটব্রতীরা সাগরদিঘিতেই ছটপুজো করার পক্ষে।
Advertisement
ছটব্রতীদের দাবি ছিল, দীর্ঘকাল থেকে তাঁরা এখানে ছট পুজো করে আসছেন। এই বিষয় নিয়ে ছটব্রতীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। কোচবিহারের মহকুমা শাসকের বাংলোয় গিয়ে তাঁরা দেখাও করেন। সেখানেই ঠিক হয়, সোমবার এই বিষয়ে আলোচনা হবে। সেইমতো এদিন মহকুমা শাসকের দপ্তরে আলোচনা শুরু হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাগরদিঘির পাড়ে ছটপুজো না করে অন্যত্র করার কথা বলা হলেও ছটব্রতীরা তা মেনে নিতে চাননি। ফলে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানা গিয়েছে। বৈঠক থেকে বেরিয়ে এসে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, ছট পুজোয় সকল রকমের সহযোগিতা করার কথা তাঁদের জানানো হয়েছে। গ্রীন ট্রাইবুনালের নিষেধাজ্ঞা রয়েছে। তাই সাগরদিঘির চারপাশকে ছট পুজোর বাইরে রাখার অনুরোধ করা হয়েছে।