Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

সাগরদিঘিতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার গভীর রাতে সাগরদিঘিতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনি শেখ(৪০)। বাড়ি সাগরদিঘি থানার পোপাড়া এলাকায়। রাতে তিনি বাইকে বাড়ি ফিরছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মজুত করে রাখা ইটের গাদায় ধাক্কা মারে। তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ