সংবাদদাতা, বহরমপুর: কাজ থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেল সাড়ে ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার ধোবাডাঙা এলাকায়। দু’জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার রাত ৮টা নাগাদ একজনের মৃত্যু হয়। মৃতের নাম আজাহার সরকার(৩৩)। গুরুতর জখম লক্ষ্মী হাজরার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন। দু’জনেরই বাড়ি সাগরদিঘি থানার বাজিতপুরে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার পলসন্ডা এলাকায় কাজ করছিলেন আজাহার ও তাঁর দুই সহকর্মী। শুক্রবার কাজ শেষে বাইকে তিনজন বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন আজাহার সাহেব। ধোবাডাঙা এলাকায় বিপরীতমুখী একটি লরিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা মারে। আজাহার সাহেব ও লক্ষ্মীবাবু গুরুতর জখম হন। বাইকে থাকা তৃতীয়জন স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ওই দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনিই বাড়িতে দুর্ঘটনার খবর দেন। মৃতের বাবা আমিনুল্লা সরকার বলেন, ছেলে বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল। এরপর কী হবে কিছুই বুঝতে
পারছি না।
পারছি না।



