Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘি থেকে অসুস্থ কচ্ছপ উদ্ধার

সাগরদিঘি থেকে অসুস্থ কচ্ছপ উদ্ধার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার সকালে কোচবিহারের সাগরদিঘিতে একটি কচ্ছপকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাতভ্রমণকারীরা প্রথমে এই কচ্ছপটিকে দেখতে পান। পরে বনদপ্তর সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে। 
Advertisement
দিন কয়েক আগে বাণেশ্বর শিবদিঘির একটি মোহনের (কচ্ছপ) মৃত্যু হয়েছিল। তিনটি মোহন অসুস্থ হয়ে পাতলাখাওয়া ও দেবীবাড়িতে রয়েছে। তাদের চিকিৎসা চলছে। এবার সাগরদিঘির একটি কচ্ছপ অসুস্থ হয়ে উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবে বনদপ্তরের কপালে চিন্তার ভাঁজ।
কোচবিহারের ডিএফও অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, কচ্ছপটি অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা নজরে রেখেছি। পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। শিবদিঘিতে একটি মোহনের মৃত্যু হয়েছিল। দু›টি উদ্ধার হয়েছে। সবটাই নজরে রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।  
সম্পর্কিত সংবাদ