নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নিউ ফরাক্কায় রেল লাইনে ধস নামায় ট্রেন চলাচল বন্ধ গত বৃহস্পতিবার থেকে। আজ, শনিবারও বাতিল উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনই। ফলে পর্যটক-যাত্রীদের পুরো চাপ পড়েছে বাসের উপরে। আর সেখানেই বিপত্তি!

প্রবল যানজটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবার আরও থমকে গেল। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যানজট ফরাক্কায়। গতকাল রাত থেকে যানজট শুরু হয়েছে ফরাক্কা ব্যারেজে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস ট্রাক। যত বাস, গাড়ি যাচ্ছিল, সব কিছুই এই যানজটে আটকে পড়েছে।
উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই সরকারের তরফে অতিরিক্ত বাস নামানো হয়েছে। কলকাতায় ধর্মতলা থেকে যেমন উত্তরবঙ্গের জন্য বাস ছাড়ছে, তেমনই শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি থেকেও কলকাতার উদ্দেশে অতিরিক্ত বাস চলছে। অধিকাংশ বাসই ফরাক্কার রুট ধরে চলছে। আর সেখানেই বিপত্তি। এমনিতেই ট্রাক চলাচলের জন্য মাঝেমধ্যে ফরাক্কা ব্যারেজের উপরে এই রাস্তায় যানজট হয়। তার মধ্যে রেলপথ বন্ধ থাকায় আরো চাপ বেড়েছে রাস্তায়। সেই কারণেই বিশাল যানজট তৈরি হয়েছে। কখন এই যানজট থেকে মুক্তি মিলবে, কেউ বলতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা বাস বা গাড়িতেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ গরমে অসুস্থ হয়ে পড়ছেন। নাজেহাল অবস্থা সকলের।