Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ভূমিক্ষয় বেশি, আরও গাছ রোপণের দাওয়াই জেলাশাসকের

হাওড়া জেলার মধ্য দিয়ে গঙ্গা, দামোদর, রূপনারায়ণ নদীর পাশাপাশি একাধিক খাল প্রবাহিত হয়েছে। তাই এই জেলায় ভূমিক্ষয় বেশি।

হাওড়ায় ভূমিক্ষয় বেশি, আরও গাছ  রোপণের দাওয়াই জেলাশাসকের
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া:  হাওড়া জেলার মধ্য দিয়ে গঙ্গা, দামোদর, রূপনারায়ণ নদীর পাশাপাশি একাধিক খাল প্রবাহিত হয়েছে। তাই এই জেলায় ভূমিক্ষয় বেশি। এই ভূমিক্ষয় রোধে বেশি বেশি করে গাছ রোপণের প্রয়োজন। সোমবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে অরণ্য সপ্তাহ উদযাপনের শেষ দিনে এই কথা বলেন হাওড়া জেলাশাসক পি দীপাপ প্রিয়া। একটি গাছ মায়ের নামে– এই আবেদনকে সামনে রেখে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। হাওড়া বন বিভাগ এবং হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগেও এই কর্মসূচি পালন করা হয়। ১৪ জুলাই হাওড়ার শরৎ সদনে এই কর্মসূচির উদ্বোধনের পর সোমবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে তার সমাপ্তি হয়। এদিন জেলাশাসক বলেন, এখন যে কোনো অনুষ্ঠানে গাছ দেওয়া হয়। অরণ্য সপ্তাহে জেলা জুড়ে ৬০ হাজার গাছ রোপণ হয়েছে। জেলাশাসক বলেন, ভূমিক্ষয় রোধে সেচ এবং বনদপ্তরকে নদীবাঁধ এলাকায় বেশি করে গাছ বসাতে বলা হয়েছে। হাওড়া জেলা সাইক্লোন প্রবণ এলাকা। প্রতিবছর শ্যামপুরের ক্ষতি বেশি হয়। সেই কারণে এখানে বেশি  করে গাছ রোপণ করলে এই ক্ষতি অনেকটা কম করা যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ