Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিক্ষোভ মামলায় খালাস সাত বাম ছাত্র নেতা‑কর্মী

২০২২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে বামেদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গণ্ডগোল বেঁধেছিল। ওই ঘটনায় অভিযুক্ত এসএফআইয়ের সাত নেতা‑কর্মীর বিরুদ্ধে মারধর, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

বিক্ষোভ মামলায় খালাস সাত বাম ছাত্র নেতা‑কর্মী
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে বামেদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গণ্ডগোল বেঁধেছিল। ওই ঘটনায় অভিযুক্ত এসএফআইয়ের সাত নেতা‑কর্মীর বিরুদ্ধে মারধর, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় জোড়াসাঁকো থানার পুলিস তৃণমূল ছাত্রপরিষদের সদস্য কয়েকজনকে সাক্ষী করেছিল। কিন্তু বিচার চলাকালে আদালতে ওই সাক্ষীরাই ঘটনার বিষয় বেমালুম চেপে যান। বলেন, ওই ঘটনার বিষয়ে তাঁদের কিছু মনে নেই। কেউ বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। মামলায় ওঠা নানা অভিযোগ নিয়ে একাধিক অসঙ্গতি ওঠায় বুধবার ব্যাঙ্কশাল কোর্টের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) সূর্যতপা মিত্তার জামিনে থাকা সাত অভিযুক্তকে বেকসুর খালাস দেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এসএফআইয়ের বর্তমান রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’ও। অভিযুক্তদের তরফে কৌঁসুলি ইয়াসিন রহমান বলেন, ‘আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, আদালতের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। স্রেফ রাজনৈতিক উদ্দেশে মামলা দায়ের হয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ