Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘বাংলার বকেয়া মেটান’, সংসদে কেন্দ্রকে তোপ তৃণমূল এমপির, রাষ্ট্রপতি সাক্ষাতে সময় চাইল ঘাসফুল

বাংলার বকেয়া মেটানোর দাবিতে বৃহস্পতিবার লোকসভায় সরব হল তৃণমূল।

‘বাংলার বকেয়া মেটান’, সংসদে কেন্দ্রকে তোপ তৃণমূল এমপির, রাষ্ট্রপতি সাক্ষাতে সময় চাইল ঘাসফুল
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার বকেয়া মেটানোর দাবিতে বৃহস্পতিবার লোকসভায় সরব হল তৃণমূল। ‘সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টসের-সেকেন্ড ব্যাচ ২০২৫-২৬’র আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারের প্রবল সমালোচনা করলেন দলের সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, সরকার গোটা দেশের অতিরিক্ত খরচ চালাতে বাড়তি দু’লক্ষ কোটি টাকা বরাদ্দ চাইছে। আর ঘটনাচক্রে এই প্রায় একই অঙ্কের বকেয়া পশ্চিমবঙ্গকে মেটাচ্ছে না মোদি সরকার। আসলে বিজেপি বাংলা বিরোধী। এলপিজির মূল্যবৃদ্ধি, জোগানের টানটানির মতো বিষয় উল্লেখ করে কীর্তি আজাদ বলেন, অযোধ্যায় সীতা রসুই ভোগ প্রসাদ রান্না বন্ধ। অথচ সরকার বলছে সংকট নেই। তাহলে কেন জোগান নেই? কেন ৬৫ টাকা বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম? আসলে সরকার পরিকল্পনা করতে ব্যর্থ। মোদি সরকারকে বাংলা বিরোধী তকমায় বিঁধতে তৃণমূলের এই সাংসদ বলেন, মনরেগাতে বাংলাকে ৫২ হাজার কোটি টাকা দেওয়া হয়নি। ২০২২ সাল থেকে তা বাকি। পিএম আবাস যোজনায় ২৪ হাজার কোটি, সমগ্র শিক্ষা অভিযানে ১৯ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। বিধ্বংসী ঝড়ে সাড়ে ৪৩ হাজার কোটি টাকা দাবি করলেও মিলেছে মাত্র সাত শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকার যে বাংলা বিরোধী, তা স্পষ্ট।

Advertisement

সংসদে ‘বাংলা বিরোধী’ বিজেপিকে নিয়ে সরব হয়েছে তৃণমূল। একইভাবে পশ্চিমবঙ্গের আদিবাসী সহ ওবিসি, তফসিলি জাতির উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত কাজ করেছে, তার ফিরিস্তি তুলে ধরে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে ঘাসফুল শিবির। ধর্মতলার ধরনা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য দলকে পরামর্শ দিয়েছিলেন। সেইমতো দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। তবে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, রাষ্ট্রপতি অন্য কর্মসূচিতে আগে থেকেই ব্যস্ত। তাই এখনই সময় দেওয়া যাচ্ছে না। তবে নাছোড় তৃণমূল আগামী সপ্তাহে ফের রাষ্ট্রপতির সময় চেয়ে আরজি জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ