Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত স্তরে অস্থায়ী কর্মীদের ৬০ বছর পর্যন্ত চাকরি ও সাম্মানিক বৃদ্ধি

পঞ্চায়েত স্তরের অস্থায়ী কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা ও সাম্মানিক বৃদ্ধির আশ্বাস দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে পঞ্চায়েত দপ্তরের গ্রাম রোজগার সহায়কদের রাজ্য স্তরের সাধারণ সভায় যোগ দিয়ে এই বার্তা দেন তিনি।

পঞ্চায়েত স্তরে অস্থায়ী কর্মীদের ৬০ বছর পর্যন্ত চাকরি ও সাম্মানিক বৃদ্ধি
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পঞ্চায়েত স্তরের অস্থায়ী কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা ও সাম্মানিক বৃদ্ধির আশ্বাস দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে পঞ্চায়েত দপ্তরের গ্রাম রোজগার সহায়কদের রাজ্য স্তরের সাধারণ সভায় যোগ দিয়ে এই বার্তা দেন তিনি। সেইসঙ্গে পঞ্চায়েত কর্মীদের উন্নয়নের কাজে আরও বেশি করে মন দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তাঁর আশ্বাস, কর্মীদের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ করার উদ্যোগ নেওয়া হবে। সভায় দিলীপ বলেন, ৬০ বছর পর্যন্ত আপনাদের কাজ হবে। সাম্মানিকও বৃদ্ধি করবে আমাদের সরকার। সেই সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, কোনো অনৈতিক কাজের জন্য যেন তাঁকে চাপ দেওয়া না-হয়। এদিনের সভা থেকে কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা নিয়েও বার্তা দেন দিলীপ। পঞ্চায়েতমন্ত্রীর বক্তব্য, ভিবি জি রামজি প্রকল্পে নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে প্রতিদিন ১৫ লক্ষ কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে উন্নয়নের কাজে নতুন ইতিহাস তৈরি হবে। দেশের মধ্যে বাংলার পঞ্চায়েত ব্যবস্থাকে প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পূর্বতন সরকারকে একহাত নেন দিলীপ। তাঁর অভিযোগ, মানুষের উন্নয়নের বদলে নেতাদের উন্নয়নেই বেশি গুরুত্ব দিয়েছিল আগের সরকার। যদিও বর্তমান সরকারের হাতে উন্নয়নের জন্য একাধিক প্রকল্প রয়েছে। ককরোচ পার্টির আন্দোলন প্রসঙ্গে দিলীপ বলেন, বিরোধী রাজনীতির কিছু নেতা পিছন থেকে ককরোচ পার্টিকে মদত দিয়ে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করছেন।  বারাসতের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ