Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

একদিনে লগ্নিকারীদের পকেটে ১৬ লক্ষ কোটি টাকা, উৎসবের মেজাজে দালাল স্ট্রিটে

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে গত কয়েকদিন চূড়ান্ত অস্থির ছিল ভারতীয় শেয়ার বাজার। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেই ভয়ে সিঁটিয়ে ছিলেন লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে শনিবার দু’দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে।

একদিনে লগ্নিকারীদের পকেটে ১৬ লক্ষ কোটি টাকা, উৎসবের মেজাজে দালাল স্ট্রিটে
  • ১২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মুম্বই: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে গত কয়েকদিন চূড়ান্ত অস্থির ছিল ভারতীয় শেয়ার বাজার। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেই ভয়ে সিঁটিয়ে ছিলেন লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে শনিবার দু’দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। তার পরে প্রথমবার বাজার খোলার পরে রকেট গতিতে বাড়তে থাকল সূচক। দিনের শেষে প্রায় ৪ শতাংশ বেড়েছে সেনসেক্স এবং নিফটি। গত চার বছরের মধ্যে একদিনে এমন দৃশ্য দেখা যায়নি। যার দৌলতে বিপুল লক্ষ্মীলাভ হল লগ্নিকারীদের। মাত্র একদিনে মোট ১৬ লক্ষ কোটি টাকা মুনাফা করেছেন তাঁরা।

Advertisement

এদিন ২ হাজার ৯৭৫ পয়েন্ট বেড়ে বিএসই সেনসেক্স দিনের শেষে থিতু হয় ৮২ হাজার ৪৩০ অঙ্কে। বেচাকেনার একসময় ৮২ হাজার ৪৯৫.৯৭ অঙ্কে পৌঁছে গিয়েছিল সূচক। যদিও বাজার বন্ধ হওয়া পর্যন্ত দিনের সেরা স্থান ধরে রাখতে পারেনি। একই উচ্ছ্বাস ধরা পড়েছে এনএসই সূচক নিফটিতেও। ৯১৬.৭০ পয়েন্ট বা ৩.৮২ শতাংশ বেড়ে দিনের শেষে তা বন্ধ হয় ২৪ হাজার ৯২৪.৭০ অঙ্কে।
অন্যদিকে, বিএসই-তে নথিভুক্ত সমস্ত কোম্পানির মোট মার্কেট ক্যাপ ১৬ লক্ষ ৬ হাজার ৫৭৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩২,৪৭,৪৬২.৭৩ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় যা ছিল ৪,১৬,৪০,৮৫০.৪৬ লক্ষ কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ