Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের শপিংমলে ২ ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ছুরির কোপ সহপাঠীর, চাঞ্চল্য

শপিংমলে গিয়েছিলেন তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। লনে বসে গল্প করার সময় শুরু হয় বচসা। তারপরই ব্যাগ থেকে ছুরি বের করে দুই পড়ুয়াকে এলোপাথাড়ি কোপাল এক সহপাঠী।

নিউটাউনের শপিংমলে ২ ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ছুরির কোপ সহপাঠীর, চাঞ্চল্য
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শপিংমলে গিয়েছিলেন তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। লনে বসে গল্প করার সময় শুরু হয় বচসা। তারপরই ব্যাগ থেকে ছুরি বের করে দুই পড়ুয়াকে এলোপাথাড়ি কোপাল এক সহপাঠী। বুধবার ভরসন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউটাউনের ডাউনটাউন মলের ভিতর। মলের লন রক্তে ভেসে গিয়েছে। মলের লোকজনই হামলাকারী পড়ুয়াকে ধরে ফেলে। পিঠমোড়া করে হাত বেঁধে খবর দেওয়া পুলিশকে। টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জখম দু’জনকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সহপাঠীর নাম সৌরিক পাল। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জখমদের নাম ঈশান পাইন এবং মিলন মণ্ডল। তাঁদের দু’জনকে প্রথমে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে রাতে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ওই তিনজনই নিউটাউনের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তিনজনে সন্ধ্যার সময় মলে যান। লনে বসে গল্প এবং খাওয়া-দাওয়া করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বচসা শুরু হতেই হাতাহাতি। তারপরই সৌরিক ব্যাগ থেকে ছুরি বের করে দু’জনকে কোপাতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।  গুরুতর জখম ঈশান ও মিলন মেঝেয় লুটিয়ে পড়ে। শরীরের একাধিক জায়গায় কোপ লেগেছে। ঈশানের অবস্থা আশঙ্কাজনক। মলে থাকা লোকজন সৌরিককে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক তরুণীকে নিয়েই কথা বলছিল। সম্ভবত, ত্রিকোণ প্রেম সংক্রান্ত বিষয়েই এই অশান্তি। পুলিশের দাবি, কেন এই হামলা হল, তা স্পষ্ট নয়। তবে, ত্রিকোণ প্রেম সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এক তরুণীর উপস্থিতির কথাও প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করার পাশাপাশি, জখমদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরই আসল কারণ জানা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ