Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুব্রত প্রসঙ্গে জলপাইগুড়িতে সরব সেলিম

সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় অধিবেশনে যোগ দিতে এসে অনুব্রত প্রসঙ্গে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

অনুব্রত প্রসঙ্গে জলপাইগুড়িতে সরব সেলিম
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় অধিবেশনে যোগ দিতে এসে অনুব্রত প্রসঙ্গে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার জলপাইগুড়িতে তিনি বলেন, থানার আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। পুলিস অফিসারের সঙ্গে যে ভাষায় অনুব্রত কথা বলেছেন, তা উচ্চারণ করা যায় না। পুলিসের যদি মেরুদণ্ড থাকে, তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিস অ্যাসোসিয়েশনের এ ব্যাপারে সংগঠিতভাবে প্রতিবাদ করা উচিত। পাশাপাশি এ ঘটনায় তৃণমূল অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাও আমরা দেখব। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে সেলিমের মন্তব্য, যাঁদের স্কুলে পড়ানোর কথা, পুলিসের হাতে তাঁদের আক্রান্ত হতে হচ্ছে। আমরা এ ঘটনার প্রতিবাদ করছি। আমার মনে হয়, এটা নিয়ে আদালতে যাওয়া হবে। বিভাজনের রাজনীতি রুখে দিন। কাজ, মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার রক্ষা করুন। এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়িতে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। ওই অধিবেশন উপলক্ষ্যে এদিন প্রকাশ্য জনসভা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় ও রাজ্য নেতৃত্ব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ