Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

থানায় ১০ মিনিটের জন্য আইসি হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা

থানায় ১০ মিনিটের জন্য আইসি হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, কান্দি: শনিবার নারী দিবসে বিশেষ সম্মান জানাতে ১০মিনিটের জন্য কান্দি থানার আইসির ভূমিকায় চেয়ারে বসানো হয় এক মহিলাকে। এদিন নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে পাঁচ মহিলাকে সম্মানিত করা হয়। সেই সঙ্গে এক স্বনির্ভরগোষ্ঠীর নেত্রী মাধবী হাজরাকে ১০মিনিটের জন্য থানার আইসির চেয়ারে বসান হয়। মাধবীদেবীর বাড়ি কান্দি থানার মাধুনিয়া গ্রামে। তিনি এলাকার প্রায় পাঁচ হাজার মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। গোষ্ঠীর প্রতিটি সদস্যাকে আয়ের পথ দেখিয়েছেন তিনি। এদিন সেই সম্মানার্থে তাঁকে ১০ মিনিটের জন্য থানার আইসির চেয়ারে বসান হয়। 

Advertisement

অন্যদিকে, নারী দিবস উপলক্ষ্যে এদিন বিকেলে কান্দি শহরে একটি মিছিল করা হয়। মিছিলে হাজির ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ অন্যান্যরা। খড়গ্রাম ব্লকের রবীন্দ্রভবনেও নারী দিবসের অনুষ্ঠান করা হয়।
এদিকে, ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ এই স্লোগান দিয়ে মিছিলের আয়োজন করে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব। শনিবার বিকেলে জেলা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড় হয়ে মিছিল পুরসভা পর্যন্ত যায়। এদিনের মিছিলে পা মেলান মহিলা তৃণমূলের সভাপতি ফতেমা খাতুন, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ প্রমুখ। ফতেমা খাতুন বলেন, এদিন আমরা নারী দিবস উপলক্ষ্যে এই মিছিলের আয়োজন করেছিলাম। সমস্ত নারীদের সম্মান জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের জন্য যেসব প্রকল্প ও উদ্যোগ নিয়েছেন, তা অনস্বীকার্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ