Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার বিরুদ্ধে ফের রাষ্ট্রদ্রোহের মামলা

গৃহযুদ্ধের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে উত্খাতের চেষ্টা করছেন। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ফের রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হল।

হাসিনার বিরুদ্ধে ফের রাষ্ট্রদ্রোহের মামলা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: গৃহযুদ্ধের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে উত্খাতের চেষ্টা করছেন। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ফের রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হল। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ মোট ৭৩ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছে সিআইডি। আদালত সেই মামলা গ্রহণ করে হাসিনাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। হাসিনা ছাড়াও অভিযুক্তদের তালিকায় আওয়ামি লিগের আমেরিকা শাখার সহ সভাপতি রাব্বি আলমের নাম রয়েছে।

Advertisement

আন্দোলনের চাপে দেশ ছাড়ার পর থেকেই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন হাসিনা। সিআইডির দাবি, গত বছরের ১৯ ডিসেম্বরও এরকম একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে বাংলাদেশ ও বিদেশ থেকে মোট ৫৭৭ জন অংশ নিয়েছিলেন। তাঁরা সকলে মিলে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি মঞ্চ তৈরির সিদ্ধান্ত নেন। পাশাপাশি গৃহযুদ্ধের মাধ্যমে কীভাবে ইউনুস সরকারের পতন ঘটিয়ে হাসিনাকে ক্ষমতায় ফেরানো যায়, তা নিয়েও ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তাদের দাবি, মুজিব-কন্যার সরাসরি নির্দেশেই এমন ষড়যন্ত্র হয়েছিল। সিআইডি জানিয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য আসার পরেই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। 

সম্পর্কিত সংবাদ