রায়পুর: মাও দমনে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তে বাহিনীর হাতে নিকেশ হল কমপক্ষে ২৬ জন মাওবাদী। বুধবার নারায়ণপুরের পুলিস সুপার প্রভাত কুমার এই একাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, বুধবার সকাল থেকে মাওবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযানে নেমেছিল ডিআরজি জওয়ানেরা। মাওবাদীদের ঘিরে ফেলতেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। যার জেরে মৃত্যু হয় ২৬ মাওবাদীর। মৃতের তালিকায় রয়েছে মাও কমান্ডার বাসবরাজও। দীর্ঘদিন ধরে মাও আন্দোলনের সামরিকগত এবং কৌশলগত কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি। ফলে এটিকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য বিষয় হল, দান্তেওয়াড়া থেকে বিজাপুর কিংবা অন্য কোনও পাহাড়, জঙ্গলে যাতে মাওবাদীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য একের পর এক অভিযান শুরু করেছেন জওয়ানরা।