Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেক্টর ৫ থেকে নিউ গড়িয়া মেট্রো প্রকল্প: চিংড়িঘাটা জটিলতা কাটাতে বৈঠক আগামী ৯ সেপ্টেম্বর

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া প্রকল্পের চিংড়িঘাটা জটিলতা কাটাতে আগামী মঙ্গলবার সব পক্ষ বৈঠকে বসবে।

সেক্টর ৫ থেকে নিউ গড়িয়া মেট্রো প্রকল্প: চিংড়িঘাটা জটিলতা কাটাতে বৈঠক আগামী ৯ সেপ্টেম্বর
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া প্রকল্পের চিংড়িঘাটা জটিলতা কাটাতে আগামী মঙ্গলবার সব পক্ষ বৈঠকে বসবে। বৃহস্পতিবার এমনটাই জানানো হল হাইকোর্টে। জনস্বার্থের কথা মাথায় রেখে জটিলতা কাটাতে সব পক্ষকে সদর্থক বৈঠকে বসে সমাধানের রাস্তা বার করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই বৈঠক কবে হবে, হাইকোর্ট এদিন তা জানাতে বলেছিল। সেই অনুসারে, ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটেয় বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন রাজ্য সরকার, পুলিশ, কেএমডিএ, মেট্রো রেল এবং আরভিএনএল প্রতিনিধিরা। 

Advertisement

চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রোর নির্মাণকাজ বাকি। আরভিএনএল জানিয়েছে, মাত্র তিনটি স্তম্ভের কাজ অসম্পূর্ণ রয়েছে। তার জন্য সপ্তাহ শেষে তিনদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ১২ ঘণ্টা করে কাজ করার সময় দিতে হবে। ওই সময়ে নিয়ন্ত্রণ করতে হবে যান চলাচল। রাজ্য এখনও এই কাজের অনুমতি দেয়নি। 
রাজ্যের তরফে জানানো হয়েছিল, চিংড়িঘাটা মোড়ের কাছে গৌরকিশোর ঘোষ স্টেশন চালু হলে যানবাহনের চাপ আরও বা়ড়বে। তা সামলাতে আন্ডারপাসের প্রয়োজন। মেট্রো কর্তৃপক্ষকেই তা তৈরি করে দিতে হবে। আন্ডারপাস তৈরি না-করা পর্যন্ত রাজ্যের তরফে মেট্রো লাইনের কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। এই সংক্রান্ত জটিলতা কাটাতেই মঙ্গলবার বৈঠকটি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ