Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ দুর্ঘটনায় মৃত পুজো কমিটির সম্পাদক

পঞ্চমীর দুপুরে সোদপুর ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। এক অটো আরোহীর মৃত্যু। অটোটি বিটি রোডের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান।

পথ দুর্ঘটনায় মৃত পুজো কমিটির সম্পাদক
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পঞ্চমীর দুপুরে সোদপুর ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। এক অটো আরোহীর মৃত্যু। অটোটি বিটি রোডের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান। সেটির সঙ্গে অটোর ধাক্কা লাগে। একটি মোটরবাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় গুরুতর জখম অটোর সামনের আসনে বসা প্রতাপ ঘোষ এবং অটোচালক। দু’জনকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রতাপ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স ৫৮। বাড়ি নিউ বারাকপুরের সুদিন পল্লিতে। তিনি সেখানকার একটি পুজো কমিটির সম্পাদক। গঙ্গার জল আনতে যাবেন বলে অটোয় উঠে রওনা দিয়েছিলেন। তাঁর সহযাত্রী দীপক ও হীরক বিশ্বাস নামে দুই ক্লাব সদস্য। এই ঘটনায় সুদিন পল্লিতে শোকের ছায়া। অটোচালকের নাম মলয় বিশ্বাস। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ক্যাশভ্যানের চালক পলাতক। ভ্যানে ছিলেন আরও তিন ব্যক্তি। তাঁদের আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ফ্লাইওভারে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র উত্তেজনা দেখা দেয়। খড়দহ থানা ও সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ