Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইফোন কিনে না দেওয়ায় আত্মঘাতী মাধ্যমিক পড়ুয়া

দামি মোবাইল ফোন রয়েছে। কিন্তু আইফোন নেই। তা কিনে দেওয়ার জন্য পরিবারে জানিয়েছিল এক মাধ্যমিক পড়ুয়া। কিন্তু পরিবারের লোকজন এতে রাজি হননি।

আইফোন কিনে না দেওয়ায় আত্মঘাতী মাধ্যমিক পড়ুয়া
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: দামি মোবাইল ফোন রয়েছে। কিন্তু আইফোন নেই। তা কিনে দেওয়ার জন্য পরিবারে জানিয়েছিল এক মাধ্যমিক পড়ুয়া। কিন্তু পরিবারের লোকজন এতে রাজি হননি। এর জেরে আত্মঘাতী হল ওই মাধ্যমিক পড়ুয়া। মৃতের নাম দীপাঞ্জন দাস (১৭)। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তার দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, কুলতলি থানার গোপালগঞ্জ পঞ্চায়েতের শানকিজাহান এলাকায়। কুলতলি থানার পুলিশ এলাকায় গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীপাঞ্জন জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের দশম শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবা ভাস্কর দাস পরিযায়ী শ্রমিক। রাজ্যের বাইরে থাকেন। কয়েক মাস আগে তাঁকে পরিবারের লোকজন প্রায় ৩০ হাজার টাকার একটি মোবাইল ফোন কিনে দিয়েছিলেন। তাঁর কাকা সুশীল দাস বলেন, কিছুদিন আগে ভাইপো জন্মদিনে আইফোন কিনে দেওয়ার জন্য জানিয়েছিল। কিন্তু সেই আইফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। ভাইপোকে বলেছিলাম, কয়েক মাস সময় দে। কিন্তু ও সময় দিল না।
সুশীলবাবু আরও বলেন, পড়াশোনায় খুব ভালো ছিল দীপাঞ্জন। ও নিমপীঠের হস্টেলে থাকতো। কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া-দাওয়া করছিল না। এমনকী, হস্টেলেও যেত না। এই নিয়ে ওর মা বকেওছিল। কিন্ত ভাইপো আইফোন নেওয়ার ব্যাপারে জোরাজুরি করছিল। ওকে অনেকবার বোঝানোও হয়েছিল। তারপরেও এদিন সকালে ছাদের ঘরে ঢুকে আত্মহত্যা করে। এইভাবে নিজের জীবন শেষ করে দেবে, আমরা ভাবিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ