নয়াদিল্লি: মহিলাদের আইসিসি ওডিআই র্যাংকিংয়ে ব্যাটিংয়ের শীর্ষস্থান খোয়ালেন স্মৃতি মান্ধানা। মঙ্গলবার প্রকাশিত হয়েছে নতুন সূচি। সেখানে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন ভারতের তারকা ব্যাটার। ৭৬২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দু’নম্বরে স্মৃতি। একনম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডট। তাঁর সংগ্রহ ৭৮২ পয়েন্ট। স্মৃতি ছাড়া প্রথম দশের মধ্যে আছেন আর এক ভারতীয়, হরমনপ্রীত কাউর। ৬৭৬ পয়েন্টে অষ্টম স্থানে তিনি।
Advertisement



