Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে বাংলার বাড়ির ৯৬ শতাংশ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা

নবদ্বীপে বাংলার বাড়ির ৯৬ শতাংশ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ‘বাংলার বাড়ি’-র প্রথম দফার কাজ শেষ করার নিরিখে জেলায় অনেকটাই এগিয়ে নবদ্বীপ ব্লক। এবার দ্বিতীয় দফার টাকাও পৌঁছে গেল উপভোক্তাদের কাছে। নবদ্বীপ ব্লকের প্রথম পর্যায়ের ৯৯৫টি বাড়ির মধ্যে ৯৮৬টি বাড়ির টাকা দেওয়া হয়েছিল। তার মধ্যে ৩১টি বাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যেলিন্টেল অবধি হয়নি। আর ৯টি বাড়ির কাজই শুরু হয়নি।তাই ওই ৪০টি বাড়ির উপভোক্তাকে বাদ দিয়ে বাকি ৯৪৬টি বাড়ির অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়া হয়েছে। যে ৪০টি বাড়ি সরকার নির্ধারিত উচ্চতা পর্যন্ত হয়নি তাদের উপভোক্তাদের ব্লক থেকে হিয়ারিংয়ের নোটিস দেওয়া হয়েছে। এমনকী ব্লক,বিএলআরও এবং থানা থেকে সম্মিলিত ভাবে পরিদর্শন করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত থেকেও হিয়ারিং করা হচ্ছে। তাঁদের কাছে এই বার্তা পৌঁছনো হচ্ছে যে, নিয়ম মেনে বাড়ির কাজ করলে বাকিরা যেমন টাকা পেয়েছে সেই ভাবে তাঁরাও দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তিন-চার মাসের মধ্যে ৯৬ শতাংশ বাড়িতে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে।অধিকাংশ পঞ্চায়েতের কাছে সে টাকা পৌঁছেও গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে,সব মিলিয়ে মোট ৯৯৫টি বাংলার বাড়ি অনুমোদন হয়েছিল। এরমধ্যে বাবলারি পঞ্চায়েতে ১০৬টি, চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতে ১৪০টি, ফকিরডাঙা-ঘোলাপাড়া পঞ্চায়েতে ১৪৯টি, মহিশুরা পঞ্চায়েতে ৬১টি, মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে ১৮৫টি, মায়াপুর-বামুনপুকুর-১ পঞ্চায়েতে ৩৭টি, মায়াপুর-বামুনপুকুর২ নং পঞ্চায়েতে ৭৮টি এবং স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ১৫৫টি, সবমিলিয়ে মোট ৯৪৬টি বাড়ির কাজ লিন্টেল পর্যন্ত সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এই ব্লকের ৮টি পঞ্চয়েতের ৪০টি বাড়ি লিন্টেল পর্যন্ত নির্মাণ এখনও শেষ হয়নি।নবদ্বীপের বিডিও মনীশ নন্দী বলেন, এখনওদ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি এরকম বাড়ির সংখ্যা ৪০। সরকার নির্ধারিত মান অনুযায়ী বাড়ি না করলে টাকা ছাড়া যাবে না। সেই নিয়ম অনুযায়ী বাড়ি করতে পারেননি এমন৪০ জনকে ব্লক থেকে শুনানির জন্যনোটিস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ