• কঙ্কনা সেনশর্মা কি প্রেমে পড়েছেন? অভিনেতা অমল পরাশরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। তার মধ্যেই সদ্য পাপারাৎজির ফ্রেমবন্দি হলেন কঙ্কনা ও অমল। তাতেই এই প্রেমের জল্পনা আরও তীব্র হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে অমল অভিনীত সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। তারই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কঙ্কনা। যদিও এই সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই অভিনেতা। তবে সাক্ষাৎকারে অমল বলেন, ‘আমি চাই আমার কাজ নিয়ে দর্শক কথা বলুন। আমি কিছু প্রকাশ করতে চাইলে তা শিল্পের মাধ্যমেই প্রকাশ করব।’ ২০১৯-এ ‘ডলি কিট্টি অউর উয়ো চমকতে সিতারে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই অভিনেতা। প্রসঙ্গত, রণবীর শোরের সঙ্গে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে কঙ্কনার। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে।



