কার্তিক আরিয়ান ও শ্রীলীলার প্রেমের গুঞ্জনে কি সিলমোহর পড়ল? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি অবশ্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম গানের হাত ধরে নজর কেড়েছিলেন শ্রীলীলা। এরপর অনুরাগ বসুর পরিচালনায় কার্তিকের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবির শ্যুটিং চলাকালীনই নাকি তাঁদের প্রেমের সূত্রপাত। যদিও দু’জনেরই কেউই এ বিষয়ে একটি শব্দও খরচ করতে নারাজ। মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। এর মাঝেই গণেশ পুজোর একটি ছবি ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে, পরিবারের সঙ্গে গণপতির পুজোয় মেতেছেন কার্তিক ও শ্রীলীলা। এই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। যদিও কবে তাঁরা নিজেরা সম্পর্কে সিলমোহর দেন, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। যদিও এই মুহূর্তে প্রেমের পরিবর্তে কাজের জন্য শিরোনামে থাকতে চান কার্তিক। অনুরাগ বসুর ছবিটি ছড়াও একাধিক সিনেমা তাঁর হাতে রয়েছে এখন। অনন্যা পান্ডের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা...’, ‘নাগজিলা’ সহ বেশ কয়েকটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নায়ক।



