নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে সাফাই অভিযান চলছে। শিয়ালদহে নিত্যযাত্রীদের দাবি মেনে এনআরএস হাসপাতালের সামনে থেকে শিয়ালদহ ব্রিজের নীচ দিয়ে স্টেশনে যাতায়াতের যে আন্ডারপাস রয়েছে, সেই রাস্তা থেকে অবৈধ হকার সরানো হল। বহুকাল ধরে এই রাস্তায় পোশাক এবং শাক-সবজির ব্যবসা চলে। ডালা নিয়ে বসেন হকাররা। আগে সংখ্যায় কম থাকলেও এখন সংখ্যা বেড়েছে। প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে জায়গা দখল করা হয়েছে। অফিস টাইমে ভিড়ের চাপে নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার কলকাতা পুরসভা, পুলিসের যৌথ অভিযানে রাস্তা খালি করা হয়েছে।



