Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ছে আগামী ২২ আগস্ট

অবশেষে জুড়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পথ

শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ছে আগামী ২২ আগস্ট
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জুড়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পথ। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা রুট চালু হতে চলেছে। পাশাপাশি শহরের বুকে আরও একটি মেট্রো রুটের উদ্বোধনও হবে সেদিন। নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের সূচনা হতে চলেছে সেদিনই। যদিও ওই রুটে যাত্রী পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ মেট্রো রেলের কর্তারাও। কেন না, যাত্রী পরিষেবা শুরুর প্রধান শর্ত কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) চূড়ান্ত ছাড়পত্র। কিন্তু ওই রুটে এখনও সিআরএস পরিদর্শন হয়নি। সূত্রের দাবি, বৃহস্পতিবার সিআরএস পরিদর্শন হবে। সেক্ষেত্রে সিআরএসের পরামর্শ মতো পরিবর্তন কিংবা পরিমার্জনের কাজ যতদিন চলবে, ততদিন আটকে থাকবে যাত্রী পরিষেবা। এদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর দৌড় শুরু হয়ে গেলে লাখ লাখ মানুষের যাতায়াতে সুবিধা হবে। যদিও কর্মী ও রেকের শূন্যতায় ভোগ মেট্রো রেল এই গোটা রুটে পরিষেবা কতটা মসৃণ রাখতে পারবে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ