Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সদ্যোজাত উদ্ধার

সদ্যোজাত উদ্ধার
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগর কলোনিতে। বাজারের ব্যাগে করে কে বা কারা পুত্রশিশু সন্তানকে ফেলে যায়। পাশেই একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন মিস্ত্রিরা। তাঁরাই প্রথমে ব্যাগটি দেখেন। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় সদ্যোজাত। স্থানীয়রাই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিস পৌঁছয়। শিশুটির চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ