Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সৌদিতে স্বামী, কান্দিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ

সৌদিতে স্বামী, কান্দিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: কান্দি থানার চিরামকান্দিতে কীটনাশক খেয়ে এক বধূর মৃত্যু হল। মৃতার নাম মহিমা বিবি(৩০)। কান্দি থানার পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ১৩বছর আগে ন’পাড়ার মোশারফ শেখের সঙ্গে ওই মহিলার বিয়ে হয়েছিল। দু’বছর ধরে তাঁর স্বামী সৌদি আরবে রয়েছেন। তাঁদের দুই ছেলেমেয়ে আবাসিক মাদ্রাসা স্কুলে পড়াশোনা করে। ওই বধূর শ্বশুরবাড়ি ন’পাড়ায় হলেও তিনি চিরামকান্দিতে বাড়ি তৈরি করে আলাদা থাকতেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ এক প্রতিবেশী মহিলা মহিমা বিবির বাপের বাড়িতে ফোন করে তাঁর কীটনাশক খাওয়ার খবর দেন। মৃতার বাবা বাক্কার শেখ বলেন, খবর পেয়ে আমরা এসে দেখি, মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। রাত আড়াইটে নাগাদ সেখানেই মেয়ের মৃত্যু হয়। ফোনে জামাইয়ের সঙ্গে বচসা বা প্রতিবেশী কারও সঙ্গে ঝামেলা হয়ে থাকতে পারে। মেয়ে কিছু বলে যেতে পারেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ