Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সদস্য সংগ্রহ অভিযানে স্পেশাল ড্রাইভ খোদ বিজেপি সাংসদের

সদস্য সংগ্রহ অভিযানে স্পেশাল ড্রাইভ খোদ বিজেপি সাংসদের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ঢিলেঢালা সংগঠনের কারণে জেলায় দলের সদস্য সংগ্রহ অভিযানে গতি নেই। দলের সদস্য সংগ্রহ অভিযানে গতি না থাকার কথা কার্যত মেনে নিয়েছেন বিজেপির অলিপুরদুয়ার জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা। তাই দলের সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে বিজেপি নেতৃত্ব রবিবার স্পেশাল ড্রাইভ দিয়েছিল। 
Advertisement
কিন্তু স্পেশাল ড্রাইভেও কি সদস্য সংগ্রহের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছনো যাবে, তা নিয়ে গেরুয়া শিবিরের নিচুতলাতেই কানাঘুঁষো শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব জেলায় দেড়মাসের মধ্যে দলের দু’লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে জেলাজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে গতি না থাকায় চিন্তিত দলীয় নেতৃত্ব। 
মনোজ টিগ্গা বলেন, স্বীকার করতে দ্বিধা নেই দলের সদস্য সংগ্রহ অভিযানের গতি একটু শ্লথ হয়েছে। মাদারিহাট উপ নির্বাচনে ব্যস্ত থাকার কারণই গতি কমে যাওয়ার কারণ। তাই এই অভিযানে গতি আনতে রবিবার জেলাজুড়ে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে। 
এদিন জেলার ১৩৪৩টি বুথে দলের সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়েছিল বিজেপি। দলীয় কর্মীদের প্রতিটি বুথে এদিন ১০০ জন করে সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। জেলা সভাপতি নিজেই দু’টি বুথের দায়িত্ব নিয়েছিলেন। 
জেলার চা বাগানগুলিতে বিজেপির সংগঠন আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউ দু’ভাগ হয়েছে। তার প্রভাব পড়েছে বাগানগুলিতে। অধিকাংশ বাগানেই ইউনিট কমিটি নিষ্ক্রিয়। তারজন্যই সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় আদৌ পৌঁছনো যাবে কি না তা নিয়েই সন্দিহান দলের কর্মীরা।
সম্পর্কিত সংবাদ