নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যালের অধীন জলপাইগুড়ি সদর হাসপাতালে এক্স রে মেশিন খারাপ। ফলে শনিবার চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। কয়েকজন রোগীকে দু’কিমি দূরে মেডিক্যালের অন্য ইউনিট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, সদর হাসপাতালে পিপিপি মডেলে এক্স রে পরিষেবা চলে। মেশিনটি খারাপ হয়েছে। যে সংস্থার সঙ্গে মেডিক্যাল কর্তৃপক্ষের চুক্তি রয়েছে, তারা রিপোর্ট করেছে। ওই সংস্থাই মেশিন সারাবে।
Advertisement
সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজের নিজস্ব এক্স রে মেশিন রয়েছে। সেখান থেকে নিখরচায় পরিষেবা মিলবে। প্রয়োজনে সদর হাসপাতালের রোগীদের এক্স রে করানোর জন্য সেখানে পাঠানো হবে। আজ, রবিবার আউটডোর বন্ধ। আশা করছি, সোমবারের মধ্যে সদর হাসপাতালের এক্স রে মেশিনটি ঠিক হয়ে যাবে।



