Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাডেন ডেথে জয়ী নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব

সাডেন ডেথে জয়ী নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের চতুর্থ-কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে জয়ী হল নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব। শনিবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা শ্যামনগর প্রভাতী সঙ্ঘকে পরাজিত করে। এদিনের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। তারপর টাইব্রেকারে পাঁচটি শটের মধ্যে দু’দলই পাঁচটি করে গোল করে। খেলার ফলাফল হয় ৫-৫। এরপর সাডেন ডেথে ৩-২ গোলে জয়ী হয় আজাদ হিন্দ ক্লাব। 
Advertisement
এদিন তিনজন বিদেশিকে নিয়ে নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব দল গঠন করেছিল। শ্যামনগর প্রভাতী সঙ্ঘের হয়ে কোনও বিদেশিকে খেলতে দেখা যায়নি। এদিন দু’দলই গোল করার প্রচুর সুযোগ পেয়েছিল। কিন্তু, খেলার রুদ্ধশ্বাস উত্তেজনা সাডেন ডেথ পর্যন্ত গড়ায়। ৫ জানুয়ারি, রবিবার প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ও বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার।
সম্পর্কিত সংবাদ