নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে হোমের ছেলেমেয়েরা। শনিবার জলপাইগুড়ির কোরক হোমের সুপার গৌতম দাস জানিয়েছেন, এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের হোম থেকে ২৫ জন ছেলে অংশ নিচ্ছে। তারা জিমন্যাস্টিক প্রদর্শন করবে। এখন হোমের মাঠে তারই মহড়া চলছে পুরোদমে। কোরকের পাশাপশি জলপাইগুড়ি শহরের আরও দু’টি হোম জেলায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে শামিল হচ্ছে।
Advertisement
অনুভব হোমের তরফে জানানো হয়েছে, তাদের মেয়েরা এবার ওই অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করবে। অংশ নিচ্ছে নিজালয় হোম। কোরক হোমে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন হোমের ছেলেদের জন্য বিশেষ মেনুর ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন সুপার।



