Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাধু সেজে মন্দিরে, গ্রেপ্তার বাংলাদেশি

সাধু সেজে মন্দিরে, গ্রেপ্তার বাংলাদেশি
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: সাধু সেজে মন্দিরে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিসকে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত মুশারফ আলি (৪০) বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা। শনিবার রায়গঞ্জের মহারাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধু সেজে কয়েকদিন মন্দিরে আশ্রয় নিয়েছিল ওই ব্যক্তি। এলাকায় ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছে। তবে চালচলন দেখে সন্দেহ হয় কয়েকজন বাসিন্দার। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা মুশারফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তখন সে স্বীকার করে বাংলাদেশ থেকে এসে ছদ্মবেশ নিয়েছিল। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মুশারফ সাতদিন আগে বনগাঁ হয়ে এদেশে এসেছিল চিকিৎসার জন্য। আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে জেল হেফাজত হয়েছে।
সম্পর্কিত সংবাদ