নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সাঁওতালি সাহিত্যের মহাকবি সাধু রামচাঁদ মুর্মু। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তাঁর নামে নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁর মূর্তি বসানোর দাবি ছিল। বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কবির মূর্তি উন্মোচন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কবির জন্মভিটে কামারবান্দি গ্ৰামের বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
Advertisement
সাঁওতালি সমাজের রীতি ও প্রথা মেনে আমন্ত্রিত অতিথিদের প্রথমে বরণ করে নেওয়া হয়। মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাত, জেলা সভাপতি চিন্ময়ী মারান্ডি ও সাঁওতালি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপাচার্য কল্লোল পাল মূর্তির উন্মোচন করেন। এটাকে ঐতিহাসিক দিন হিসেবে তিনি উল্লেখ করেন। কামারবান্দি গ্ৰামের বাসিন্দা নরেন্দ্রনাথ সেন বলেন, এই দিনটি আমাদের সকলের কাছে গর্বের। অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে।



