Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যরাতে জয়রাইড, বাসের ধাক্কায় মৃত স্কুটার আরোহী

পার্ক সার্কাস চার নম্বর ব্রিজে বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মৃতের নাম গিয়াস হোসেন (৪৬)। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে।

মধ্যরাতে জয়রাইড, বাসের ধাক্কায় মৃত স্কুটার আরোহী
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাস চার নম্বর ব্রিজে বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মৃতের নাম গিয়াস হোসেন (৪৬)। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। তিলজলা রোডের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মাথায় হেলমেট ছিল না। জখম হয়েছেন স্কুটারচালক। তাঁর নাম সাকার আলম (৪৪)। তাঁর মাথাতেও হেলমেট ছিল না। পুলিস সূত্রে খবর, একটি বেপরোয়া বাস ওই স্কুটারটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়লে আরোহীকে পিষে দিয়ে পালিয়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিস। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। চালক এন আর এস হাসপাতালে ভর্তি। ঘাতক বাসের খোঁজে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ