Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সচেতনতা শিবির ও রক্ত সংগ্রহ

সচেতনতা শিবির ও রক্ত সংগ্রহ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত সচেতনতা শিবির ও পাশাপাশি থ্যালাসেমিয়া পরীক্ষা করা হল জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ে। আলিপুরদুয়ার নীলকান্ত ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদপ্তরের সহযোগিতায় এদিন ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী তমা সরকার বলেন, উত্তরবঙ্গে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে। তাই বিয়ের জন্য সঙ্গী সঙ্গিনী বাছাই করার পূর্বে থ্যালাসেমিয়া পরীক্ষা করা অত্যন্ত জরুরি।  সেই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ