Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে অশালীন মেসেজ, ধৃত স্কুলের অধ্যক্ষ

কসবা ল কলেজ এবং আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের পর এবার ক্যানিং।

নাবালিকাকে অশালীন মেসেজ, ধৃত স্কুলের অধ্যক্ষ
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কসবা ল কলেজ এবং আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের পর এবার ক্যানিং। সেখানকার একটি বেসরকারি স্কুলের এক নাবালিকা ছাত্রী অভব্য আচরণের শিকার হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় খোদ স্কুলেরই প্রিন্সিপাল। অভিযোগ, বিগত ছ’মাস ধরে ওই পড়ুয়াকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠিয়ে যাচ্ছিলেন তিনি। শনিবার রাতে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় লক্ষ্ণণ লিমা নামে ওই প্রিন্সিপালকে।

Advertisement

ওই ছাত্রীর বাবা বলেন, অধ্যক্ষ অনেকদিন ধরে আমার মেয়েকে নোংরা ও অশালীন মেসেজ পাঠাতেন। ও বোর্ডের পরীক্ষা দেবে বলে আমরা ধৈর্য ধরে ছিলাম এতদিন। স্কুল থেকে কিছু কাগজপত্র পাওয়ার কথা ছিল। তা পেতেই এবার ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করছি। জানা গিয়েছে, এদিন সকালে এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। ওই প্রিন্সিপালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দিনভর ওই ছাত্রীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যা সাতটার পর দায়ের হয় অভিযোগ। এরপরে গ্রেপ্তার করা হয় প্রিন্সিপালকে। থানায় নিয়ে যাওয়ার সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে ‘সরি’ বলেই দায় এড়িয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ