Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জালিয়াতি, স্কুলের প্রধান শিক্ষক ধৃত

স্কুলের প্যাড ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ।

জালিয়াতি, স্কুলের প্রধান শিক্ষক ধৃত
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: স্কুলের প্যাড ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত দাস। গোপালনগর রামশঙ্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। অভিযোগ, ২০১৯ সালে স্কুলের প্যাড ও স্ট্যাম্প জালিয়াতি করে প্রাক্তন প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটিকে কালিমালিপ্ত করেছেন প্রধান শিক্ষক। প্রাক্তন প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ শনিবার রাতে অভিযুক্ত বর্তমান প্রধান শিক্ষক সুব্রত দাসকে গ্রেপ্তার করে। জালিয়াতি করে তাঁর পূর্বসুরিকে হেয় প্রতিপন্ন ও কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতেই তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে সরকারি আইনজীবী সুজয় সাহা বলেন, প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদে বসে তিনি জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ