Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি, মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ

কলকাতা পুলিস ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ৪৯০ জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে। এরফলে প্রায় কলকাতা পুলিসের প্রায় ৩০ হাজার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি, মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিস ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ৪৯০ জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে। এরফলে  প্রায় কলকাতা পুলিসের প্রায় ৩০ হাজার কর্মী  ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রির পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ের মতো শাখার মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।

Advertisement

কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে,  মাঝে বেশ কিছুদিন বন্ধ থাকার পর নতুন সিপি মনোজ ভার্মার উদ্যোগে ফের এই স্কলারশিপ দেওয়ার কাজ শুরু হচ্ছে। ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবেন। ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। তবে এই স্কলারশিপের জন্য গড়ে প্রায় ৮০-৯০ শতাংশ নম্বর পেতে হবে। একমাত্র  স্নাতক, মাস্টার্স ডিগ্রির ছাত্রছাত্রীদের ৬৫ শতাংশ নম্বর পেলেই চলবে।
কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? একমাত্র কলকাতা পুলিসের কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, হোমগার্ড, কেপিডি (এইচ এ পর্যন্ত) স্টাফের ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বলে লালবাজার জানাচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিস ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের কার্যালয়ে  নির্দিষ্ট ফরম্যাটে  করা আবেদনপত্র জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে মার্কশিট, আধারকার্ড বা ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার প্রতিলিপি জমা দিতে হবে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ