নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনিবার্য কারণে পশ্চিমবঙ্গে স্পেশাল সামারি রিভিশন বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। আর এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি প্রকাশ করা হল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৪ জানুয়ারি পর্যন্ত কোনো ভোটার তাঁর দাবি কিংবা আপত্তি জানাতে পারবেন। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে তার নিষ্পত্তি করা হবে। এছাড়া কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
এদিকে, বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে কমিশন জানিয়েছে, কোনো ভোটারের আবেদন বিচারপতিরা নিষ্পত্তি করার পর ই-সাইন বাকি থাকলেও সেই ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন ইআরওরা। অন্যদিকে, ট্রাইবুনালে বিচারপতিদের মাসিক সম্মানিক বৃদ্ধি করেছে কমিশন। ২০ নভেম্বর থেকে প্রাক্তন প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য প্রাক্তন বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন।



