Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সুপ্রিম কোর্টও জয়ী ভিনেশ

সুপ্রিম কোর্টও রায় দিল ভিনেশ ফোগাটের পক্ষে। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত খারিজ করল তাঁর বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের গা-জোয়ারি স্থগিতাদেশের আবেদন।

সুপ্রিম কোর্টও জয়ী ভিনেশ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টও রায় দিল ভিনেশ ফোগাটের পক্ষে। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত খারিজ করল তাঁর বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের গা-জোয়ারি স্থগিতাদেশের আবেদন। ফলে শনিবার এশিয়ান গেমসের ট্রায়ালে ম্যাটে নামতে আর কোনো অসুবিধা থাকল না তারকা কুস্তিগিরের। এদিন বিচারপতি পিএস নরসিং ও বিচারপতি আলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভিনেশ দেশের গর্ব। তাই তাঁকে জোর করে আটকান উচিত নয়। তবে ট্রায়ালে নামার আগে তারকা কুস্তিগিরকে ডোপ পরীক্ষার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্টও ভিনেশকে ট্রায়ালে নামার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে কুস্তি ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেখানেও মুখ থুবড়ে পড়ল নিয়ামক সংস্থা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ