Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন না করার অভিযোগ  

স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন না করার অভিযোগ
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: স্বামী মানসিক ভারসাম্যহীন। স্ত্রীর পেটে টিউমার ও ঘা। লিভারেও সমস্যা। অপারেশন করতে খরচ হবে প্রায় লক্ষাধিক টাকা। ছয় মাস ধরে শয্যাশায়ী বধূর স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও চিকিত্সা হচ্ছে না বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে ভিক্ষাবৃত্তি করে অপারেশনের খরচ জোগাড় করছেন পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশলপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেনকা বিবি (৩৬) ছয় মাস জটিল রোগে আক্রান্ত। জরাজীর্ণ কাঁচা ঘরে বাস। বাস্তুভিটে ছাড়া এক ছটাক জমি নেই। মেনকা বলেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। সেখানকার কয়েকটি নার্সিংহোমে গেলেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অপারেশন করতে চায়নি। তাই অপারেশনের খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে পরিবার। 
Advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য টিপু সুলতান বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। রেশনের চাল দিয়ে সংসার চলে। গ্রামবাসীরা অর্থ সাহায্য করছেন। হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, বিষয়টি জেলা স্বাস্থ্যসাথী সেলে জানানো হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই যাতে চিকিত্সা হয়, সেই চেষ্টা করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ