Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্যমন্ত্রকের সার্ভেতে ৯৫ শতাংশ নম্বর পেল আসানসোল জেলা হাসপাতাল

স্বাস্থ্যমন্ত্রকের সার্ভেতে ৯৫ শতাংশ নম্বর পেল আসানসোল জেলা হাসপাতাল
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স স্ট্যান্ডার্ডের সার্ভে অনুযায়ী আসানসোল জেলা হাসপাতাল ৯৫শতাংশ নম্বর পেল। এই সাফল্যের জন্য ৭৫০ বেডের এই হাসপাতাল তিন বছর অতিরিক্ত ৭৫ লক্ষ টাকা করে পাবে। হাসপাতালের স্বাস্থ্য প঩রিষেবার মানোন্নয়নে সেই টাকা খরচ করা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সর্বস্তরের কর্মীদের সম্মানিত করল। সেখানে সাফাইকর্মী থেকে শুরু করে হাসপাতালের পরিকাঠামো দেখা পূর্ত দপ্তরের কর্মীদেরও সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে হাসপাতালে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস। তিনি বলেন, জেলা হাসপাতালের এই সাফল্যে আমরা গর্বিত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ