Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পরীক্ষায় উত্তীর্ণ কালনা মহকুমা হাসপাতাল

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পরীক্ষায় উত্তীর্ণ কালনা মহকুমা হাসপাতাল
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কেন্দ্রীয় সংস্থার স্বাস্থ্য পরিষেবার পরীক্ষায় উত্তীর্ণ হল কালনা মহকুমা হাসপাতাল। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শংসাপত্রের পাশাপাশি পরিষেবা উন্নয়নে ১২ লক্ষ টাকা পাচ্ছে এই হাসপাতাল। এতে খুশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
Advertisement
কালনা মহকুমা ও সুপারস্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালিসিস, এসএনসিইউ, এইচডিইউ সহ সমস্ত আধুনিক চিকিৎসা পরিষেবা রোগীরা বিনামূল্যে পান। ২১ নভেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীন ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের এক প্রতিনিধিদল মহকুমা হাসপাতালের ওপিডি ও এনবিএসইউ পরিষেবা পরিদর্শন করে। এটি ছিল বিশেষ যোগ্যতামানের পরীক্ষা। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে কালনা মহকুমা হাসপাতাল ৮৮.২৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। 
সম্পর্কিত সংবাদ