Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুবীরেশের   জামিন মামলায় সিবিআইকে নোটিস

সুবীরেশের   জামিন মামলায় সিবিআইকে নোটিস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর জামিন মামলায় মঙ্গলবার সিবিআইকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য জানতে চেয়েছে। ৪ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে বলে খবর। মূল এসএসসি মামলায় রায় রিজার্ভ রেখেছে সর্বোচ্চ আদালত। তারই মধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছেন সুবীরেশ। 
Advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সুবীরেশকে গ্রেপ্তার করে সিবিআই। সেই থেকে জেলে তিনি। অভিযুক্ত হিসেবে দু’বছর পাঁচ মাস বন্দি রয়েছেন। এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। তাই তাঁকেও জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এমনই আবেদন করেছেন সুবীরেশ। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই জামিন মামলার সওয়াল-জবাবের সময় সিবিআই জানিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর কারচুপির ক্ষেত্রে সুবীরেশই মূল পাণ্ডা।
Advertisement
সম্পর্কিত সংবাদ