Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপনগরে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক  

ফের রাজ্যে শুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা। বুধবার সকালে বাংলাদেশ সীমান্তের কাছে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটেছে।

স্বরূপনগরে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক
 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজ্যে শুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা। বুধবার সকালে বাংলাদেশ সীমান্তের কাছে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হওয়ার পর যুবককে সাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম ইসারুল গাজি। স্থানীয়দের দাবি, বুধবার সকালে বছর ৩২-এর ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। তখন পিছন দিক থেকে দুটি মোটরবাইক করে আসে ৬ দুষ্কৃতী। খুব কাছ থেকে তাঁরা ইসারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থাতেই পাশের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে পড়ে সে। কিন্তু, তাঁকে ধাওয়া করে দুষ্কৃতীরা সেখানেও যায়। ইসারুল শরীর থেকে শীতের পোশাক খুলে নেয় অভিযুক্তরা।
পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীরা ইসারুল গাজির পূর্বপরিচিত বলেই মনে করছেন তদন্তকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ