সংবাদদাতা, নবদ্বীপ: ব্যক্তিমালিকানাধীন জায়গায় পঞ্চায়েতের নিকাশিনালা তৈরির অভিযোগে উপপ্রধানের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হলেন এক মহিলা। নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতে এঘটনা ঘটেছে।
Advertisement
নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, অভিযোগ পেয়েছি। ব্যক্তিগত জায়গা কিনা জানা নেই। তবে বিষয়টি বিএলএলআরওকে দেখতে বলা হয়েছে।
ওই পঞ্চায়েতের চরস্বরূপগঞ্জের বাসিন্দা সুসুমিতা বিশ্বাসের অভিযোগ, তাঁর ঠাকুরদার জমিতে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের একটি নালা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বিজেপির উপপ্রধান কানাই দাস দলবল নিয়ে আমার জমিতে নালা তৈরি করছেন। আমি পঞ্চায়েতকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। প্রধান আমাকে বলেছিলেন, আমার জমিতে নালা তৈরির কোনও পরিকল্পনা নেই। কিন্তু এরপর কানাই দাস আমাকে গালিগালাজের পাশাপাশি ফোনে হুমকি দিচ্ছে। শনিবার দুপুরে সে বেশ কিছু লোকজন নিয়ে আমার জমিতে ঢুকে নালা কাটতে শুরু করে। আমি সেখানে গেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। শনিবার রাতে আমি থানায় অভিযোগ করেছি।
স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, যে এলাকায় নিকাশিনালা হচ্ছে, সেটি আমারই বুথ। আমি দেখে আসছি, ওটা খাস জায়গা। উনি বলছেন, ওটা তাঁর জায়গা। নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি সোমবার বিএলএলআরও দপ্তরে যাব। যদি দেখা যায় ওটা তাঁর জায়গা, তাহলে সেখানে কাজ বন্ধ রাখা হবে।