Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বর্ণ ব্যবসায়ীর গয়নাভর্তি ব্যাগ ছিনতাই

স্বর্ণ ব্যবসায়ীর গয়নাভর্তি ব্যাগ ছিনতাই
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে স্বর্ণ ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগ ছিনতাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, দুবরাজপুর স্টেশন থেকে কিছুটা দূরে। এদিন পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী শহরের বিভিন্ন সোনা গয়নার দোকান থেকে সোনার গয়না সংগ্রহ করে দূর্গাপুরের বেনাচিতি থেকে তিনি হলমার্ক করিয়ে এনে দোকানদারদের দেন। বুধবার রাতেও তিনি সেই কাজ সেরে বেনাচিতি থেকে ফেরার সময় দুবরাজপুর স্টেশনে নামার পর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তিন অজ্ঞাত পরিচয় দূষ্কৃতী তাকে রাস্তায় আটকায় এবং তার গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, যে বাইকে করে তিনজন দুষ্কৃতী এসেছিল সেই বাইকটি ছিল নম্বরপ্লেট বিহীন। ওই ব্যাগে দুবরাজপুরের বিভিন্ন সোনার দোকানের লক্ষাধিক টাকার সোনার অলংকার ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শহরের স্বর্ণ ব্যবসায়ীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।  রতন বাবু বলেন, হয়তো দূষ্কৃতীরা আগে থেকে আমাকে নজর রেখেছিল। আমি এই ঘটনার সময় খুবই ভয় পেয়েছিলাম। বিষয়টি পুলিসে জানিয়েছি।  ঘটনার অভিযোগ পেয়েই পুলিস দুই দূষ্কৃতিকে গ্রেপ্তার করে। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে এবং গহনা উদ্ধারেরও চেষ্টা চলছে। দূষ্কৃতীদের ব্যবহার করা মোটরবাইকটিও আটক করা হয়েছে। পুলিস ধৃত দুই অভিযুক্তকে এদিন দুবরাজপুর আদালতে পেশ করে। শুক্রবার তাদের হেফাজতে আবেদন করবে পুলিস। তবে এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত করে রয়েছে তাদেরও খোঁজ শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ