Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বর্ণ ব্যবসায়ীর ১৫ লক্ষ নগদ ও সোনা লুট করে গ্রেপ্তার ৬ দুর্বৃত্ত

স্বর্ণ ব্যবসায়ীর ১৫ লক্ষ নগদ ও সোনা লুট করে গ্রেপ্তার ৬ দুর্বৃত্ত
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা ও প্রচুর সোনা ছিনতাই করে দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিসের রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়ে যায় সাত দুর্বৃত্ত। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার জিঞাদায়। পুলিসের দাবি,  মাত্র ৫ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। 
Advertisement
এদিন বিকেলে কলকাতা থেকে গাড়িতে খড়্গপুর হয়ে ঘাটালে যাচ্ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। জিঞাদায় তাঁর গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনা লুট করা হয়। সাতজনের দুষ্কৃতী দল একটি গাড়িতে ছিল। ‘অপারেশন’ সফল হতেই তারা মেচগ্রাম থেকে ঘাটালমুখী রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করে। পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, পাঁশকুড়ার পুলিস কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। 
পুলিস জানিয়েছে, ওই ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ও সোনা লুট হয়েছে বলে তারা অভিযোগ পেয়েছে। ব্যবসায়ীর ফোন পেয়েই থানা থেকে জাতীয় সড়কে পুলিসের টহলদারি ভ্যানকে সতর্ক করা হয়। ওইসঙ্গে তৎপর হয় থানারও ফোর্স।
পুলিসের তাড়া খেয়ে পীতপুরের কাছে ৬ দুর্বৃত্ত গাড়ি থেকে নেমে গাঢাকা দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র চালক গাড়িটি নিয়ে ঘাটালের দিকে পালাচ্ছিল। পাঁশকুড়া ও দাসপুর থানার সীমানায় খুকুড়দার কাছে পুলিসের গাড়ি রাস্তার উপর আড়াআড়ি রেখে দেওয়া হয়। অমনি আটকে যায় দুষ্কৃতীদের গাড়ি। পীতপুরের কাছে অভিযান চালিয়ে বাকি দুষ্কৃতীদেরও গ্রেপ্তার করে পুলিস। 
সম্পর্কিত সংবাদ