নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে দ্বাদশ স্থানাধিকারী অর্কপ্রভ পালকে সংবর্ধনা জানালেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। রবিবার সন্ধ্যায় আরামবাগ হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া ওই কৃতীর বাড়িতে যান। সাংসদ ছাড়াও ছিলেন আরামবাগ পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী, আরামবাগ হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহরায় প্রমুখ।



