Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ের চাউলকুড়িতে ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

সবংয়ের চাউলকুড়িতে ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ের চাউলকুড়ি পঞ্চায়েত এলাকার খড়িকা গ্রামে বুধবার সকালে বাড়ি থেকে এক ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। তাঁর নাম অনিল মান্না(৫২)। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান অবসাদের জেরে এই ঘটনা ঘটে। তবে পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ বলা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মমলা দায়ের করেছে পুলিস। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে অনেক ডাকাডাকি করে তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পুত্র নিমাইচরণ মান্নার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চান নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ