নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্বনির্ভরতায় এগিয়ে চলেছেন জেলার মহিলারা। চলতি বছরে ২৪ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ১৩০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মিলন সঙ্ঘের মাঠে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে এমনটাই জানান জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। তিনি বলেন, এখনও পর্যন্ত জেলায় আমরা ৩৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী করতে পেরেছি। এর মধ্যে ২৪ হাজার গোষ্ঠীকে গত বছর সাড়ে আটশো কোটি টাকা ক্রেডিট লিঙ্কেজ দেওয়া হয়েছিল।
Advertisement
এবছর তাদের ১৩০০ কোটি টাকা ক্রেডিট লিঙ্কেজ দেওয়ার টার্গেট রয়েছে। মেলার উদ্বোধনে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
যদি কোনও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে নিজেদের জুড়তে চান, তাঁরা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন বলে এদিন জানান জেলাশাসক। জলপাইগুড়িতে এবারের সৃষ্টিশ্রী মেলায় ৬৭টি স্টল রয়েছে। এরমধ্যে ৪০টি স্টল দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয় খাবারের স্টল রয়েছে ১০টি। জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগের তরফে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল রয়েছে বাকিগুলি। গতবছর জলপাইগুড়িতে সৃষ্টিশ্রী মেলায় ৯ লাখ টাকার বিক্রি হয়েছিল। এবার তা ছাপিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন ডিএম। তিনি বলেন, মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের। তাঁদের জন্য বহু প্রকল্প চলছে। ২৪ জানুয়ারি থেকে ফের দুয়ারে সরকার শুরু হতে চলেছে। জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬০০ ক্যাম্প হবে। প্রতিটি পঞ্চায়েতে দুয়ারে সরকারের দু’টি করে শিবির করতে নির্দেশ দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র।